বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

ফিলিস্থিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও সরব হল মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ -এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এতে জড়ো হয় লাখ লাখ মানুষ। এদের মধ্যে বেশিরভাগই হুতি সমর্থক। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে সমাবেশে যোগ দেয় তারা। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় সানার রাজপথ।

এ সময়, তেলআবিবের হুতিবিরোধী অভিযান ও ইয়েমেনে হামলার তীব্র প্রতিবাদও জানান তারা।

উল্লেখ্য, গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে হুতি। লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিয়মিত মিসাইল হামলা চালিয়েছে তারা। প্রতি সপ্তাহেই গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ইয়েমেনের লাখো মানুষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর