সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নভেম্বরে সড়কে ইলেকট্রিক বাস নামাতে কাজ চলছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

চলতি বছরের নভেম্বরেই বৈদ্যুতিক বাস আনার ব্যাপারে উপদেষ্টা সভায় কথা বলতে চান বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, যত দ্রুত ইলেকট্রিক বাস রাস্তায় নামানো যায় সে ব্যাপারে মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তৃতীয় এনডিসি কর্মশালায় তিনি এ কথা বলেন।

এবারের এনডিসিতে তরুণদের যুক্ত করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজওয়ানা  অভিযোগ করে বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনভেস্ট করতে অনেকে অনাগ্রহী, সবার আগ্রহ কেবল মেগা প্রজেক্টের দিকে। এ জায়গায় পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

এছাড়াও দেশে ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নতুন করে বেশ কিছু পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর