বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বরেই গণভোট চায় জামায়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

২০২৬ এর ফেরুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কারণ হিসেবে দলটি বলছে জাতীয় সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সংস্কার বিষয়ে জাতিকে জানাতে হবে। 

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, একই দিনে ভোট হলে সহিংসতার আশঙ্কা থাকে। ফলে গণভোটও ব্যাহত হতে পারে। সেজন্য গণভোট ও ভোট আয়োজন আলাদা দিনে করাই সমীচীন বলে মন্তব্য করেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত ১৮ দফা দাবি পেশ করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, সবগুলো দফাই দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করা হয়েছে। জামায়াতে ইসলামীর কাছে কমিশন সহযোগিতা চেয়েছে।

এদিকে, নির্বাচনি জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান যুক্ত করে আরপিও সংশোধনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে জামায়াত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর