সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা-মায়ের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার রাজধানীর গেন্ডারিয়ার শহীদ আনাসের বাড়িতে যান এবং তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, এ সময়  উপদেষ্টা শহীদের পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন।

আনাসের বাবা-মাকে সান্ত্বনা দিয়ে উপদেষ্টা বলেন, সরকার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের মুক্তিযোদ্ধাদের মতো সম্মান করি এবং তাদের সকলের কবর পাকা করার ব্যবস্থা করা হবে।

শহীদ আনাসের বাবা-মা তাদের পরিবারকে সহায়তা ও সমর্থন দিয়ে সম্মানিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর