সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।

আজ রোববার ( ৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রমের বাইরে থাকা একটি দল এবং তাদের কিছু কর্মী বাইরে রয়েছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটি প্রতিহত করতে হবে রাজনৈতিক দল সর্বোপরি আমাদের সবাইকে নিয়ে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার  দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে ১ হাজার ৬০৪ টি অবরোধ হয়েছে এবং এটি  ১২৩ টি সংগঠন করেছে।

তিনি বলেন, সরকারের কাছে দাবি দাওয়া  জানানো সবার অধিকার রয়েছে।  তবে রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে নয়। নিয়মতান্ত্রিকভাবে দাবি দাওয়া  জানানো উচিত।

উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এটি যাতে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর