সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয়েছে ঢাকা মহানগরের ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। 

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকা-৪ আসনের বিএনপি, জামায়াতে ইসলামী,  ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের প্রার্থীরা।

প্রতীক হাতে পেয়ে ঢাকা-৪ এর বিএনপি প্রার্থী তানভীর আহমেদ, ঢাকা-৫ এর প্রার্থী নবী উল্লাহ নবী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা-৬ এর বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে তার প্রতিনিধি মাশরুর হোসেন প্রতীক বুঝেন নেন। এসময় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে আগামীকাল থেকে ইশরাক হোসেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন। জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতীক নিতে আসা জামায়াত ও অন্যান্য দলের প্রাথীরা বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। তবে পেশিশক্তির প্রভাব ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে ইসিকে ভূমিকা রাখার তাগিদ দেন তারা।

উল্লেখ্য, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসন; এই মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেবেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিকেল ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর