বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়লেন এনসিপি নেতা মুজাহিদুল একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৩৮৭ টাকা সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে আছে : শিল্পমন্ত্রী মুক্তাদির সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা করছে সরকার: বিদ্যুৎমন্ত্রী টুকু ফুটপাতে ব্যবসা করতে দেওয়া হবে না, ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইলিয়াস আলী হত্যার বিচার চাইলেন দুলু গণভোট, গুম ও পুলিশ সংক্রান্তসহ ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ ‘৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব’— এমপি আমির হামজাকে নাম প্রকাশে আইনি নোটিশ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

ফুটপাতে ব্যবসা করতে দেওয়া হবে না, ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে: ডিএনসিসি প্রশাসক শফিকুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, রাজধানীর ফুটপাত ও সড়কে আর কোনো ধরনের ব্যবসা করতে দেওয়া হবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে মিরপুরের মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে থাকবে সিটি করপোরেশন। একই সঙ্গে ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিকল্প ব্যবসার ব্যবস্থা করা হবে। অতীতে যারা ফুটপাতে ব্যবসা করতে সহযোগিতা করতেন, তাদের সেই সুযোগ আর থাকবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, চাইলে অভিযান চালিয়ে উচ্ছেদ করা যেত, তবে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে চায় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর পরিকল্পনা নেওয়া হবে এবং পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

সভায় উপস্থিত হকার ও ভাসমান ব্যবসায়ীরা পুনর্বাসনের আগে নির্দিষ্ট স্থান নির্ধারণ, পর্যাপ্ত সময় দেওয়া এবং এমন জায়গায় স্থানান্তরের দাবি জানান, যেখানে ব্যবসা চালানো সম্ভব হবে। তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, হঠাৎ উচ্ছেদ হলে তারা সংকটে পড়বেন।

প্রশাসক আরও জানান, ব্যবসায়ীদের জন্য টোকেন ব্যবস্থা চালু করা হবে, যাতে কোনো চাঁদাবাজ তাদের কাছ থেকে অর্থ আদায় করতে না পারে। কেউ চাঁদা দাবি করলে তা সিটি করপোরেশনকে জানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময়সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর