মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,২১২ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত দুইদিনে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে মোট ৬৮০ টি গাড়ি ডাম্পিং ও ৩১৪ টি গাড়ি রেকার করা হয়।

আজ শনিবার ( ৬ ডিসেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  উপ-পুলিশ কমিশনার  মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৫০টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২টি বাস, ২০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ২৯০টি মোটরসাইকেলসহ মোট ৪৯৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ৩১৯টি মোটরসাইকেলসহ মোট ৬৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮টি বাস, ৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৫২৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, একটি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২২৭ টি মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর