শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বাংলাদেশ ও আইসিআরসি’র মধ্যে সহযোগিতা জোরদারের আশ্বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

বাংলাদেশে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) নবনিযুক্ত হেড অব ডেলিগেশন নিকোলাস পল আলবিন ফ্লিউরি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পররাষ্ট্র উপদেষ্টা ফ্লিউরির বাংলাদেশে সফল মেয়াদ কামনা করেন। উভয় পক্ষ মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানবিক আইন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য চলমান সমর্থন প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ এবং আইসিআরসির মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করে। উপদেষ্টা আইসিআরসি’র সঙ্গে সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন, যা ২০১০ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।

ফ্লিউরি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে আইসিআরসি’র চলমান ও পরিকল্পিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের জাতীয় আইএইচএল কমিটির সভাপতি পররাষ্ট্র সচিব কমিটির কাজে সহায়তার জন্য আইসিআরসি’র প্রশংসা করেন। তিনি আইসিআরসি’র গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভে বাংলাদেশের চলমান সম্পৃক্ততা নিয়েও আলোচনা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর