বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম ছিনতাইকারীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। পরে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ( ১৬ জুন) সকালে আদাবর এলাকায় চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তদের শনাক্ত করে তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ।

দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে সন্দেহভাজন ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় আদাবর থানা পুলিশ।

অভিযানের সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে চাপাতির আঘাতে আহত হন জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হলে এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর