বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জুলাই গণ-অভ্যুত্থান ও শেখ হাসিনার পতন এখন মাধ্যমিকের বইয়ে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১:০২ অপরাহ্ন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার মাধ্যমিক স্তরের নতুন বইয়ে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’। এ ছাড়া নতুন পাঠ্যবইগুলোতে স্থান পেয়েছে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত জুলাই গণ-অভ্যুত্থান, আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ও ছাত্রলীগ-যুবলীগের দমনমূলক ভূমিকা; সেই সাথে সাবেক ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার পতনসহ সমসাময়িক নানা ঘটনাবলি। 

নবম-দশম শ্রেণির বইয়ে আন্দোলনের সময়কার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, ঢাকার সড়কে মানুষের প্রতিরোধ, কারফিউ উপেক্ষা করে প্রতিবাদ এবং শহীদদের সাহসিকতা উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ে আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিকতাও প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া পাঠ্যবইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইতিহাসকে সম্পূর্ণ ও ধারাবাহিকভাবে বুঝতে পারে।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারবে, স্বৈরশাসন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিষয়গুলো বুঝতে পারবে এবং শহীদদের আত্মত্যাগের কথা শিখবে।সূত্র : ঢাকা পোস্ট


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর