শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ সিসা জব্দ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

রাজধানীর বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে দুটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে বনানীর আল গেসিনো ও হাবানা সিসা বারে একযোগে তল্লাশি চালানো হয়।

রাত ১০টায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিযানে আল গেসিনো সিসা বার থেকে সাড়ে ১০ কেজি শিসা, ১০ প্যাকেট কয়লা এবং শিসা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে হাবানা সিসা বার থেকে সাড়ে ৪ কেজি সিসা জব্দ করা হয়।

এসময় হাবানা সিসাবার থেকে মিরাজ ও রিজভি নামের দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর