বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে কমিটি গঠন সরকার গণতন্ত্র-আইনের শাসন নিশ্চিত করবে, প্রত্যাশা জামায়াত আমিরের দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে নিয়োগ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন মো. মেহেদুল ইসলাম ইসির ১৫ কর্মকর্তাকে অব্যাহতি ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করলো সরকার শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন , বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশাবাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। ট্রাম্প শুভেচ্ছা বার্তায় তারেক রহমানের জন্য সাফল্য কামনা করেন এবং উভয় দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা করেন।

শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার স্বার্থের উপর ভিত্তি করে যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে।’

দুদেশের মধ্যে পারষ্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সাহায্য করবেন, যা উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য উপকারী। আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন; যা অবশেষে আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি উচ্চমানের বিশ্বের সেরা সরঞ্জামের সরবরাহ করবে।’

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরো শক্তিশালী করতে আপনার সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা। একসাথে আমাদের উভয় দেশকে আরো সমৃদ্ধ এবং নিরাপদ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলোতে আপনার জন্য শুভকামনা।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর