মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

দূতাবাস সচল রাখতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:১০ পূর্বাহ্ন

মস্কো ও ওয়াশিংটনে দূতাবাসের কার্যক্রম সচল রাখতে বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়ান কনস্যুলেট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। -এএফপি 

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উভয় দেশ পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করে। দূতাবাসের কর্মীর সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

এরআগে মঙ্গলবার বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, উভয় পক্ষ আমাদের দ্বিপাক্ষিক মিশনের কার্যক্রম স্থিতিশীল করার বিষয়ে আরো অগ্রগতি অর্জনের চেষ্টা করবে।’

ট্যামি ব্রুস জানান, বৈঠকে শুধু দূতাবাস নিয়েই আলোচনা হবে। এতে রাজনৈতিক বা নিরাপত্তা সম্পর্কিত কোনো এজেন্ডা নেই। ইউক্রেন ইস্যুও নেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর