মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

জুন মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

জুন মাসেই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার (৪ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে দলটির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ক্রাউড ফান্ডিং কার্যক্রমের মাধ্যমে এনসিপিকে দেশ-বিদেশের মানুষ আর্থিক সহায়তা করতে পারবে। প্রতি বছর ওয়েবসাইটের মাধ্যমে দলের সামগ্রিক আয়-ব্যয় প্রকাশ করা হবে। সেই হিসাব নির্বাচন কমিশনেও জমা দেয়া হব।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়-ব্যয় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সহায়তা কোনও ব্যাক্তিকে না দিয়ে দলীয় একাউন্টে দেয়ার আহ্বান জানান এনসিপি নেতারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলের আয়-ব্যায়ের হিসেব থার্ড পার্টি দিয়ে অডিট করানো হবে। এ সময় এনসিপির আর্থিক বিষয় নিয়ে মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর