বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরে এসেছেন মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক সুইডিশ দূত

বাসস মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

 গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি।

১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান এ সফরে রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিসহ নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

আলোচনার মূল বিষয় হবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা জোরদার করা।

আজ ঢাকায় সুইডেন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সুইডেন দীর্ঘদিন ধরে বৈশ্বিক পরিসরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।

এ লক্ষ্যে দেশটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার থাকতে একজন বিশেষ রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনির দায়িত্বের অংশ হিসেবে তিনি লিঙ্গসমতা, গণতন্ত্র ও জবাবদিহিতা— এই তিনটি বিষয়ের ওপর সুইডেনের পররাষ্ট্রনীতির যে অগ্রাধিকার রয়েছে, তা বাস্তবায়নে কাজ করছেন।

বাংলাদেশে সুইডেন মানবাধিকার রক্ষায় উন্নয়ন সহযোগিতা, রাজনৈতিক সংলাপ ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে।

এর মধ্যে রয়েছে— নারীদের ক্ষমতায়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার মতো উদ্যোগ।

সফরটি বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সঙ্গে সুইডেনের অংশীদারিত্বকেও গুরুত্ব দিচ্ছে।

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের প্রথম ওএইচসিএইচআর মিশন প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে জবাবদিহিতা বৃদ্ধি, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করা এবং নাগরিক পরিসর রক্ষা করা।

সুইডেনের নমনীয় অর্থায়নের কারণে ওএইচসিএইচআর তার উপস্থিতি বজায় রাখতে এবং কার্যকর ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

এর মধ্যে রয়েছে গুমের ঘটনা অনুসন্ধান কমিশনকে সহায়তা, যা প্রায় দুই হাজার মামলার তথ্য নথিভুক্ত করেছে।

এই সহযোগিতার মাধ্যমে সুইডেন এবং ওএইচসিএইচআর একসঙ্গে ন্যায়বিচার, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার অগ্রগতি ঘটিয়ে যাচ্ছে।

তারা জাতীয় মানবাধিকার কমিশন, আইন সংস্কার, তরুণ প্রজন্ম ও উদীয়মান নাগরিক সমাজের প্রতিনিধিদের ক্ষমতায়নেও সহায়তা করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর