মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

তিনটি যৌথ সামরিক মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

চলতি বছরে তিনটি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রর সশস্ত্র বাহিনী। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ মহড়া অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২০ জুলাই) মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে আসন্ন গ্রীষ্মে তিনটি যৌথ সামরিক মহড়া ও একটি নতুন সামরিক সক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতাগুলো দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

টাইগার লাইটনিং মহড়া : চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক ‘টাইগার লাইটনিং’ মহড়া পরিচালনা করবে। এ মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে যুদ্ধ, মেডিকেল ইভাকুয়েশন এবং আইইডি প্রতিরোধের মতো কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হবে।

টাইগার শার্ক ২০২৫ : ২০০৯ সাল থেকে ‘টাইগার শার্ক’ যৌথ মহড়া শুরু হয়েছে। এটি ‘ফ্ল্যাশ বেঙ্গল’ সিরিজের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা, ক্ষুদ্র অস্ত্রের ব্যবহারে দক্ষতা এবং বিশেষ অভিযান পরিচালনার কৌশল শেখানো হবে। মহড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো- যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া : এই মহড়াটি বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে। এতে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সি-১৮০ বিমানবহরের গুরুত্ব তুলে ধরা হবে। এছাড়াও সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) ও অ্যারোমেডিকেল অপারেশনের মাধ্যমে মানবিক সহায়তার সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরকিউ-২১ কর্মসূচি চালু : যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে মিলে একটি নতুন ইউএএস (মানববিহীন আকাশযান ব্যবস্থা) সক্ষমতা গড়ে তুলছে। আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনার জন্য সেনা ও নৌ সদস্যদের নিয়ে একটি বিশেষ রেজিমেন্ট গঠন করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা কার্যক্রমে আরও দক্ষতা অর্জন করবে।

এসব যৌথ মহড়া ও প্রযুক্তিগত সহায়তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর