বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তিনি বেগম জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সেই অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন মোদি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর