শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বাংলাদেশে কোনো জঙ্গি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে। একইসঙ্গে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখবো। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে জঙ্গি তকমা লাগানো হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিলো না। পরিদর্শনে মূলত কীভাবে রপ্তানি করা হয়, সেটাই দেখা হচ্ছে। এনবিআরের সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে।

তিনি আরও বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেখানে বড় একটি সুবিধা থাকবে, সেটি হলো- যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই।

পরে দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে দেশে কিছু ‘মব’ বেড়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর