বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরের ৬০ ফিটের নতুন সংযোগ সড়কের উদ্বোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর-২ এলাকায় যাতায়াতের পথ আরও সহজ করতে নতুন একটি সংযোগ সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ১২০ মিটার দীর্ঘ এই সড়কটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই সড়কটি চালুর ফলে পশ্চিম আগারগাঁও থেকে পীরেরবাগ ও মণিপুর হয়ে মিরপুর-২ নম্বরে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

এই সংযোগ সড়কটি ব্যবহার করে মিরপুর ৬০ ফিট সড়ক থেকে যানবাহনগুলো সরাসরি মিরপুর-১০ থেকে ১ নম্বরগামী মূল সড়কে যেতে পারবে। আগে এই এলাকায় যাতায়াতের পথ অত্যন্ত সরু থাকায় নিয়মিত যানজট লেগে থাকত। নতুন সড়কটি মিরপুর ও আগারগাঁওয়ের মধ্যে একটি ‘বাইপাস’ হিসেবে কাজ করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মাত্র দুই মাসে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই সড়কটির কাজ দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। ডাক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর এবং ব্যক্তিমালিকানাধীন জমির জটিলতা কাটিয়ে রেকর্ড সময়ে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারি সব সেবা প্রদানকারী সংস্থা যদি এভাবে সমন্বিতভাবে কাজ করে, তবে ঢাকা শহরকে পুনরায় বাসযোগ্য করে তোলা সম্ভব।

সড়কটি নির্মাণের জন্য ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ডাক বিভাগের জমি আইন মেনে অধিগ্রহণ করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর