মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যখাতে দুর্নীতির মূল হোতা সেই মিঠু পাঁচ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

 আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী থেকে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পরের দিন ১১ সেপ্টেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে তাকে হাজির করা হয়।

এসময় মামলার তদন্ত সংস্থা দুদক তাকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য আজ ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে ৭৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিঠুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের মাধ্যমে তার টেন্ডার বাণিজ্য ও অর্থ লোপাট নিয়ে গণমাধ্যম বহু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর