সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না— এমনটা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা। যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

এতে আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে সেনাবাহিনী আসা করে। যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা উদাহরণ সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে, নির্বাচনে অংশ নেয়া প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনাও জানায় সেনাবাহিনী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর