শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ফিলিস্তিনে আর এক ফোঁটা রক্ত দেখতে চাই না: কাদের গনি চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী বলেছেন, শুধু ইসরায়েলের পণ্যই নয় ইসরায়েলকেই বয়কট করতে হবে। তিনি বলেন, ইসরায়েল মানবতার দুশমন। সারা বিশ্বের উচিত এদের বয়কট করা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পেশাজীবীদের মানববন্ধনে তিনি এসব বলেন। পরে বিপুল সংখ্যক পেশাজীবী নয়াপল্টনে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।

এসময় অন্যদের মধ্যে পেশাজীবী নেতা অধ্যাপক ড. এমতাজ আহমেদ, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. রফিকুল ইসলাম, কৃষিবিদ ড. শফিকুর রহমাম, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ, জাহানারা সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন আকন্দ, বিপ্লবুজ্জামান বিপ্লব, হাফিজুর রহমান, সাংবাদিক সাঈদ খান, রিয়েল রোমান, ইঞ্জিনিয়ার হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পেশাজীবী এই নেতা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজা ও রাফায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান ভয়ংর হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমরা ফিলিস্তিনে আর এক ফোঁটা রক্ত ঝরুক সেটা দেখতে চাই না।

বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে অথচ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো নীরব। এ কেমন মানবতা! নাকি মুসলমানদের মানবাধিকার থাকতে নেই? তিনি বলেন ফিলিস্তিন মুসলিম কান্ট্রি বলেই বিশ্ব মোড়লরা চুপ করে আছে। এদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না।

পেশাজীবীদের পক্ষ থেকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাজা ও রাফায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর