সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

স্থায়ী সালিশি আদালতের সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন
পিসিএ’র সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (২৫ এপ্রিল) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়োগের বিষয়টি জানিয়ে গত ২৩ এপ্রিল সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে গুম কমিশনের সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

পিসিএ (স্থায়ী সালিশ আদালত) একটি জাতিসংঘ-বহির্ভূত আন্তঃসরকারি সংস্থা, যার সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। পিসিএ সাধারণ বিচারিক আদালতের মতো নয়। মূলত বিভিন্ন আন্তর্জাতিক সালিশে প্রশাসনিক সহায়তা প্রদান করে সংস্থাটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর