সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূস ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেজ-এর তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতোদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায়। তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর