শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগামী ২০ অক্টোবর বিভিন্ন বাহিনীর সঙ্গে সভা করবে নির্বাচন কমিশন (ইসি)

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।   

আজ মঙ্গলবার ( ১৪ অক্টোবর)  ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী ‎২০ অক্টোবর সেনা, নৌ, বিমানসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে।

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ, দুই পর্যায়েই তথ্য নেওয়া হচ্ছে।
‎
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে সব সরঞ্জাম কেনাকাটা প্রায় শেষ হয়েছে। অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে এখন। আরো ৮টি দেশে শুরু হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‎
ইসি সচিব বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে ইসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর