বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:১৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে একটি প্রহসনমূলক রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি যে সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল- তা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউ পর্যায়ের রায়ের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বারবার উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশে ও বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার করে তাকে ওই মামলায় সাজা দেওয়া হয়েছিল।

আইন উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে যা করার ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় সে বিষয়ে খোঁজখবর রেখেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। যদি তার শারীরিক অবস্থার উন্নতি হয়ে বিদেশে পাঠানোর সুযোগ থাকত, তবে সরকার সর্বাত্মক সহযোগিতা করত। দুর্ভাগ্যজনকভাবে আমরা যদি বেগম খালেদা জিয়াকে এক বা দুই বছর আগে পেতাম, তাহলে হয়তো কিছু করার সুযোগ থাকত। আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো- তিনি সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা চাই আগামীকালের জানাজা ও দাফন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। গণমাধ্যমও ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেভাবে বিভিন্ন কাজে সরকারকে সহযোগিতা করে আসছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর