মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

ড. ইউনূস-তারেক রহমানের মধ্যে আলোচ্য বিষয় জানালেন সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

যুক্তরাজ্যের লন্ডন সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

গণমাধ্যমকে তিনি বলেছেন, আগামী ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হবে, বৈঠক হবে, আলোচনা হবে। স্বাভাবিকভাবেই রাজনীতি নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি, নির্বাচনের সময়সীমা এবং অন্যান্য যেসব ইস্যু আছে সে বিষয়ে অবশ্যই আলাপ হবে।আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব পাবে।

সালাহউদ্দিন বলেন,গণতন্ত্রের মূল চর্চা হচ্ছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে সকল কিছুর সমাধানের চেষ্টা করা। আমরা প্রত্যাশা রাখি এবং আমরা আশাবাদী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতা বলতে যেটা আপনারা যা বুঝছেন, আমি তা মনে করি না। বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা আনতে আরও কী কী বিষয়ে কী কী ফিল্ডে কাজ করা উচিত, সেটাই আলোচ্য বিষয়।

সেই স্থিতিশীলতা আনতে গেলে যত শিগগির সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে রোডম্যাপ নয়, সময়সীমা প্রধান উপদেষ্টা প্রকাশ করেছে। সেটা পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। কারণ পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা, রমজান-সবকিছু বিবেচনায় এই সময়টা উপযুক্ত নয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর