শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জাতীয় নির্বাচনের সময় মাঠে থাকবে প্রায় ১ লাখ সেনা সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো। তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা তাদের সংখ্যাও বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন মাঠে ৩০ হাজারের মতো সেনাবাহিনীর সদস্য আছে। নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য থাকবে। এছাড়া পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‌্যাব থাকবে। সর্বপরি প্রশাসন আছে।

তিনি বলেন, তবে নির্বাচন শুধু তো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যবে, তখন তাদের আর কেউ আটকাতে পারবে না। তার পরে হলো রাজনৈতিক দলগুলো। তাদের মধ্যে মতঐক্য তৈরি হলে নির্বাচন করতে খুবই সুবিধা হয়।

তিনি বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। তবে এখনো কিছু অস্ত্র উদ্ধার হয়নি। চট্টগ্রাম অঞ্চলে একটু বেশি। ইলেকশনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে।

আসন্ন দুর্গা পূজায় আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। কোনো জায়গায় কোনো ধনের সমস্যা নেই। এটার পবিত্রতা যাতে রক্ষা পায়, সেটা ঠিক রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর