সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৫টি।

এরইমধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অন্তবর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি। তিনি আরও জানান, পরিকল্পনা উপদেষ্টা জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা, ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে।

তিনি আরও জানান, রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প অনুমোদন পায়। মেয়াদ বাড়ে, চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্পের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর