বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

মার্কিন দূতাবাসের নতুন বার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৩:১১ অপরাহ্ন

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনে নতুন শর্ত কার্যকর হতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই শর্ত কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যেসব বাংলাদেশি নাগরিক ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসায় অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে যেসব বৈধ বি১/বি২ ভিসা ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে দূতাবাস।

পোস্টে আরও সতর্ক করে বলা হয়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলেও তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ লেনদেন প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়।

মার্কিন দূতাবাস জানায়, ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হলে নির্ধারিত সময় শেষে ভিসা বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর