মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এবং গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মোস্তফা মোহসীন মন্টু-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ জুন) এক শোক বার্তায় তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, মোস্তফা মোহসীন মন্টু ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে তার অবদান ছিল অবিস্মরণীয়। তার সিদ্ধান্তগুলি সব সময় জনস্বার্থে অত্যন্ত কার্যকর ছিল।

তারেক রহমান জানান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী অবদান দেশের মানুষের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া, তিনি মোস্তফা মোহসীন মন্টুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্য, পরিজন ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর