বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস ক্লাবের সামনে এপিওভুক্ত শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

দেশের সব এপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে  জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত সমাবেশ করবেন তারা। এরপর সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষকদের।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীী জোট’ এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে ঢাকায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষকদের সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

সমাবেশে আসা শিক্ষকরা জানিয়েছেন, বারবার আলোচনা, টেবিল, কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও তাদের দাবি উপেক্ষিত থাকে।

এসব কারণে  এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি-দাওয়া আদায়ে আজ ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর