শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে সন্তুষ্ট বিএনপি: আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন।

নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সব বিষয়েই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে লন্ডনের ডরচেস্টার হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ড. খলিল ও আমীর খসরু। এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে বলেও সেখানে জানানো হয়।

আমীর খসরু মাহমুদ বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমরা চাই কাজটা ঐক্যবদ্ধভাবে করি। শুধু নির্বাচনের আগে নয়, পরেও নতুন বাংলাদেশ গড়ার আমরা যে প্রত্যয় নিয়ে একসাথে হয়েছি সেটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছে এ বিষয়ে তারেক রহমানের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি পরিষ্কার। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেসবে সংস্কার হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিষয়টি এমন নয় যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। সংস্কারের প্রয়োজনীয়তা আমরা মনে করছি। তাই এটি অব্যাহত থাকবে।

তারেক রহমান কবে দেশে ফিরবেন এ বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন। সময়মতো তিনি এই সিদ্ধান্ত নেবেন।

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা বৈঠকে আলোচনা হওয়ার কোনও সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে সমস্যা কোথায় এমন প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, এর কোনো সমস্যাই নেই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ যদি দেশে তাহলে ভুল দেখছেন। নির্বাচন কমিশন শীঘ্রই তারিখ ঘোষণা করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর