বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এ সময় একটি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র প্রদর্শন করে সমাবেশে হামলার চেষ্টা চালায়।

পরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে ফোন পেয়ে বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে  কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করে সেনাবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) ও ওয়াসিম (২২)।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর