বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:০১ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে জিম্বাবুয়ে আসছে  বাংলাদেশ সফরে। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে ব্যস্ত থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে বিসিবি।

আইসিসির ভবিষ্যৎ ট্যুর সূচির বাইরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে দুই বোর্ড। এই সিরিজ চলাকালে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর আয়োজন করবে বিসিবি। সিরিজের সূচি চূড়ান্ত হলে এনসিএল টি-টোয়েন্টিতে জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না দলগুলো। আফগানিস্তান সিরিজ শেষে সরাসরি বিপিএলে খেলতে নামবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সব ঠিক থাকলে এই সিরিজে হতে পারে তিনটি টি-টোয়েন্টি। এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেছেন, আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গ পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর