সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষায় চীন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে আছে চীন। দেশটি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আরও গভীরভাবে কাজ করবে, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ  সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এই সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে চীন। বিএনপি ক্ষমতায় এলে তা বিবেচনা করা হবে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তরিকতার সাথে কাজ করবে দেশটি।

চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে ফের সংবাদ সম্মেলনে বলা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর