সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নতুন সংগঠন ‘অপরাজেয় ৯০’ এর আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ‘অপরাজেয় ৯০’ নামের একটি সংগঠন।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় ওই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা ও যারা আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ‘অপরাজেয় ৯০’-এর আহ্বায়ক আলী আক্কাস নাদিম বলেন, ‘বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাস খুবই উজ্জ্বল এবং গৌরবময়।

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের গণ-আন্দোলনসহ প্রতিটি ঐতিহাসিক মুহূর্তেই এ দেশের ছাত্ররা পথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই সংগত কারণেই ৯০-এর ছাত্র আন্দোলনের অবদানকে সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে।’

সংগঠনের সদস্যসচিব মো. জাকির হোসেন বলেন, ‘৯০-এর চেতনাকে ধরে রাখতে আমরা সবাই মিলিত হয়েছি। এ দেশের মানুষ প্রকৃতিগত ভাবেই ভীষণ মানবিক।

আমরা যেমন আমাদের পূর্বপুরুষদের ভুলে যেতে পারি না, তেমনি আগামী পুরুষদের জন্য একটি অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনা থেকে আমরা বলতে চাই, এ সংগঠন এখন সময় প্রয়োজনীয়তায় গড়ে উঠেছে। এই সংগঠনের মাধ্যমে সারা দেশের ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রকাশ করা হবে। এই মুহূর্তে আমাদের সকলের দাবি জুলাই সনদে ৯০ ছাত্র আন্দোলনকে সমানভাবে অন্তর্ভুক্ত ও যথাযথ স্বীকৃতি দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন নয়ন, লুত্ফর রহমান, জাবের আব্দুল্লাহ খান ও সদস্য নুরুল ইসলাম লেলিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর