বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজ পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ- উৎসব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। মাসব্যাপী সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করছেন এ উৎসব। দীর্ঘ এক মাস রোজা, ইবাদত-বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ। জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। 

ঈদকে ঘিরে শহর ও গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুন পোশাকে সেজে মানুষ আনন্দে মেতে উঠেছে, পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করছে ঈদের খুশি।

আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায়  ঈদের জামাত শুরু হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ একসঙ্গে ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে অংশ নিচ্ছেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। সে অনুযায়ী শনিবার ঈদ হবে—এটি আগেই নির্ধারিত ছিল। পরে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার-এ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে অনেকেই কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে।

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো কারণে তা সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হবে প্রধান জামাত।

ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামাত আজ সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এই জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে তা অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর হিসাব অনুযায়ী, আশপাশের সড়ক ও খোলা জায়গাসহ জাতীয় ঈদগাহ ময়দানে এবার প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

এখানে ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ প্রায় ৩৩০ জনের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী ভিআইপি। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারীর জন্য আলাদা নামাজের স্থান ও পর্দার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন-এর বরাতে জানা গেছে, এসব জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠেও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল ৮টায় সেখানে অনুষ্ঠিত জামাতে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর