শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন  সরকার।

এ লক্ষ্যেই সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং তা নিয়ে মতামত আহ্বান করেছে।

‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করণের জন্য সমন্বিত সমীক্ষা’ প্রকল্পের আওতায় প্রণীত এই খসড়া প্রতিবেদনটি ২৪ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রতিবেদনটি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট (dbhwd.gov.bd)-এ পাওয়া যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা ও সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নেয়ার উদ্দেশ্যে এটি উন্মুক্ত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, হাওর অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফলে ভবিষ্যতে একটি টেকসই ও বাস্তবভিত্তিক হাওর উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়া প্রতিবেদনের বিষয়ে কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা কিংবা ব্যক্তি আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। মতামত পাঠানোর জন্য dbhwd.hmp@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ডাকযোগেও মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা ঠিকানায় মতামত পাঠানো যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর