মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

 প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য  ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভিসা আবেদন কেন্দ্রে এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি আরও বলেছেন, আগামী ২৮ জুন রোববার থেকেই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রথমে কেবল পাঁচটি কেন্দ্র থেকে দেয়া হবে এ ভিসা। পর্যায়ক্রমে বাকিগুলো থেকেও দেয়া হবে বলেও জানান তিনি।

যে ৫ কেন্দ্রে ভারতের টুরিস্ট ভিসা পাওয়া যাবে বলে জানা গেছে— ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর