সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

অপরিচিতদের সচিবালয়ে প্রবেশে পাস না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে অপরিচিতদের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড না দেওয়ার অনুরোধ  জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব মহোদয়দের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিব বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য OTP প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে OTP প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে OTP গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে OTP প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে OTP প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে OTP প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর