শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বনানীতে সড়ক অবরোধ করল সিএনজিচালকরা; তীব্র যানজট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। এতে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

আজ রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নেন।

অবরোধকারীরা জানিয়েছেন, সিএনজির রুট নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুল্যান্স এবং এয়ারপোর্টগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি চলতে বাধা দেওয়া হচ্ছে ।

যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

তারা জানিয়েছেন, এর আগেও এ দাবি নিয়ে বিআরটিএ কর্তৃপকক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর