মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: ভূমি সিনিয়র সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

ভূমি প্রশাসনের উন্নয়নের জন্য প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয় বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ।

আজ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সকালে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণ’ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব সালেহ আহমেদ বলেন, চাকরির জীবনে প্রশিক্ষণ অপরিহার্য। কারণ এটি কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে  চলতে, প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন উভয় কর্মীর জন্যই প্রশিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন,  ভূমি সংক্রান্ত আইন, নীতি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে পারলে তা সেবা দেওয়ার মানকে উন্নত করে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই প্রশিক্ষণ কর্মীদের ভুলত্রুটি কমাতে, দুর্নীতি হ্রাস করতে এবং নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করতেও সাহায্য করে। তাই ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য।

সিনিয়র সচিব প্রশিক্ষণে অংশগ্রহণকারী মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, যেহেতু মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায় কাজ দেখাশোনা করার দায়িত্ব আপনাদের, সেহেতু রাজস্বখাতে পদ সৃজন, পদ সংরক্ষণ, স্থায়ীকরণ এবং সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণের বিষয়ে ধারণা ও জ্ঞান থাকা অপরিহার্য।

সালেহ আহমেদ বলেন, সারা দেশে ৩৮ হাজার কর্মকর্তা-কর্মচারী ভূমিসংক্রান্ত কাজে নিয়োজিত রয়েছে। প্রশিক্ষণ কর্মীদের চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। প্রশিক্ষণ সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের সমৃদ্ধির সঙ্গে দেশের উন্নয়নেও অপরিহার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা) নাসরিন সুলতানা। মূল বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম-সচিব (অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগ) এমএম আরিফ পাশা। প্রশিক্ষণে মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর