বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে ডিআরইউ লেখক সম্মাননার আয়োজন করে। এ বছর ২৯ সদস্য লেখককে সম্মাননা জানানো হয়। 

আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের নগদ অর্থ, ক্রেস্ট, সনদ প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী।

কথা সাহিত্য (গল্প/উপন্যাস) : রকিবুল ইসলাম মুকুল, আমিরুল মোমেনীন মানিক, জহিরুল ইসলাম, ফারুক খান, জামশেদ নাজিম, মুজতাহিদ ফারুকী ও ইন্দ্রজিৎ সরকার।

কাব্য (কবিতা/ছড়া) : হাসান হাফিজ, মুহম্মদ আবদুল বাতেন, সালাম ফারুক, আতিকা রহমান ও এম মামুন হোসেন।

মননশীল (প্রবন্ধ ও গবেষণা) : আসিফ হাসান, হেলিমুল আলম, আবু আলী, তরুণ সরকার, মুহম্মদ নূরে আলম, আবু সুফিয়ান, মাইদুর রহমান রুবেল, মনিরুজ্জামান উজ্জ্বল, মেহেদী হাসান ডালিম, মেসবাহ শিমুল, প্রণব মজুমদার, ইবরাহীম খলিল, মোহাম্মদ নুরুল ইসলাম, মানিক মুনতাসির, শামসুজ্জামান শামস, আহম্মদ ফয়েজ ও রফিকুল ইসলাম রতন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর