সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বছরে আমাদের মধ্যে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব।’

ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করার অনুরোধ জানাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর