বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এক দফা দাবিতে ২৬ ঘণ্টা ধরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা গতকাল ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এখানে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তি পূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলেই তারা স্লোগান দিচ্ছেন— এক দুই তিন চার, সব শালারা বাটপার।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।
শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়।
জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত হয়েছিলেন নাজমুল আহসান। পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। নাজমুল বলেন, আমাদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ যারা আছেন তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যা স্পষ্ট আমরা বৈষম্য দেখছি। তাই আমরা দুইটি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চালবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা জুলাই আহতদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা ইতোমধ্যে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। আশা করছি দুপুর থেকে বিকালের মধ্যে সবাই উপস্থিত হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর