সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

দেশে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে: খাদ্য উপদেষ্টা আলী ইমাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ সোমবার ( ৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সব উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গেল বছর এ সময় ছিল সাড়ে ১১ লাখ টন। এখনো ৩ লাখ টন বেশি মজুদ আছে। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যাওয়ার সময়ে চাহিদার থেকে মজুদ যাতে বেশি থাকে সেটা নিশ্চিত করার জন্যও কাজ করছি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্যদ্রব্যের দাম প্রসঙ্গে বলেন, চাল, গম ও ভুট্টার দাম নিম্নমুখী আছে। তবে এ বিষয়য়ে অভিযোগ আছে কৃষক লাভবান হচ্ছে না। এ তিনটি খাদ্যদ্রব্যের দাম বাড়েনি বরং কমেছে।
আর যেন না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রণকসহ সংশ্লিষ্ট দপ্তরের জেলা উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর