মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

আবু সাঈদ হত্যা: গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের হত্যায় ঘটনার প্রায় ৭ মাস পর মামলা দায়ের করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

আজ রোববার (২ মার্চ) সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আবু সাঈদ হত্যার মামলাটি আমলে নিয়ে গ্রেফতার থাকা ৪ আসামিকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওইদিনই এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ্যাভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ইসলাম এবং তৎকালীন ছাত্রলীগ নেতা এমরানের নেতৃত্বে ওইদিন হামলার ঘটনা ঘটে। গুলি চালান সাবেক এস আই আমীর হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়৷ এ ৪ জনই রংপুরে দায়ের করা দুটি পৃথক মামলায় কারাগারে আছেন। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমের কথা উল্লেখ থাকবে বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর