সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নির্বাচনকে সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার পুলিশ নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেছেন, এবার নির্বাচনে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করবেন, তারা যদি কোনো দলের পক্ষ হয়ে বা নির্বাচন সুষ্ঠু করার অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন সচিব  বলেন, নির্বাচন সামনে রেখে মোট চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এদের মধ্যে ৫০ ভাগ সরাসরি এবং ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে। সেই প্রক্রিয়ায় কিছু সংশোধনীর দরকার ছিল। সেটি করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বেশ কিছু ফোর্সের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে অর্থ, জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদগুলো সৃজন করা হয়েছে।

ডিসি নিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, এ নিয়ে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে।

এছাড়া সচিব আরও জানান, বিগত তিন নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো রিটার্নিং কর্মকর্তা বা ডিসি এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর